Showing posts with label bio. Show all posts

ল্যারি স্কট - প্রথম অলিম্পিয়া চ্যাম্পিয়ন

ল্যারি স্কট তার বডি বিল্ডিং এর জীবনে অনেক ধরনের টাইটেল পেয়েছেন। মজার ব্যাপার হলো; স্কট জীনগত ভাবে উপযুক্ত ছিলেন না। তিনি বলেন, আমার সংকীর্ণ কাঁধ ছিলো আমার চ্যাম্পিয়ন হওয়ার পথে বাধা, কিন্তু আমরা যদি তার প্রতিযোগিতার ছবি গুলো দেখি তবে সেখানে এমন কোনো কিছু পাবোনা। তিনি বিখ্যাত বডি বিল্ডার এবং পার্সোনাল ট্রেইনার ভিন্স গিরোন্ডার কাছে ট্রেইন নিতে যান । গিরোন্ডার তাকে প্রথম অলিম্পিয়াতে রূপান্তরিত হতে সাহায্য করেন। তিনি তার বাইসেপ এর জন্যে পরিচিত, স্কট গিরোন্ডার প্রিচার কার্ল এর পরিপুরকভাবে "স্কট কার্ল" খেতাব নিয়ে বডি বিল্ডিং-এ প্রভাব ফেলেন। 

১৯৬০ সালে স্কট প্রমান করেন যে তিনি একজন সুপার স্টার; শুধু আমেরিকায় না, আন্তার্জাতিক ভাবেও। স্কট শুধুমাত্র একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন না, বিভিন্ন ম্যাগাজিনের মডেল হিসাবেও ছিলেন ; পাশাপাশি ডন রিকলসের বিপরিতে একটি "মাসল বিচ পার্টি" মুভিতে ছোটোখাটো ভূমিকায় কাজও করেন।  তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় "Larry Fever" খেতাব পাওয়ার পর। 


অলিম্পিয়া প্রতিযোগিতায় একের পর এক বিজয়ী হওয়ায় পর ২৮ বছর বয়সে তিনি অবসর গ্রহণ করেন প্রতিযোগিতা থেকে (জদিও তিনি ১৯৭৯ সালে একবার ফিরে আসেন), বডি বিল্ডিং জগৎ এই নিয়ে মর্মাহত হয়। স্কট তার শরীরচর্চা গুনাবলী উপলব্ধি করেন এবং সিদ্ধান্ত নিলেন অন্যান্য বিষয়ের উপর অগ্রসর হবেন। 


স্কট অনেক বডি বিল্ডারের প্রধান অনুপ্রেরণা ছিলেন, উল্লেখযোগ্য বড় ফ্যান ছিলেন "লিজেন্ড" আরনল্ড।  আরনল্ড বলেন কিভাবে একজন বডি বিল্ডিং আইকন তার জীবনে একটি বড় প্রভাব ছিল যাকিনা শুধু মাত্র নিউট্রিশন এবং ট্রেইনিং প্রোগ্রামের মধ্যে সিমাবদ্ধ নয় ; তিনি প্রভাব ফেলেছিলেন আরনল্ডের সামাজিক, অর্থনৈতিক, এবং রাজনৈতিক কর্মজীবনে। তিনি স্কট কে কৃতিত্ব দেন যে মানুষ টি আরনল্ড কে বীমা সম্বন্ধে অবগত করেন, ১৯৭২ এর ইঞ্জুরির পর এই থেকে উনার উপকার ও হয় । এই ঘটনার পর আরনল্ড যখন ক্যালিফরনিয়ার গভমেন্ট হন তখন তিনি স্বাস্থ্য সংস্কারের উপর জোড় দেন । 

স্কট শুধু একজন প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন না, তিনি একজন নম্র এবং উষ্ণ স্বভাবের মানুষ ছিলেন; সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তিনি মৃত্যুর পুর্বে সল্ট লেক সিটি তে থাকতেন, যেখানে তিনি  একটি পার্সোনাল ট্রেইনিং কোম্পানি চালাতেন ।






ল্যারি স্কট প্রতিনিধিত্ব করেন একজন অলিম্পিয়া চ্যাম্পিয়ন হিসাবে এবং একজন সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসাবে সবাই তাকে মনে রাখবে। 
read more →

Jay Cutler - Biography



জে কাটলার (জেসন ইসহাক কাটলার)
Jay Cutler - Biography


জে কাটলার (জেসন ইসহাক কাটলার)
জন্ম -আগস্ট ৩, ১৯৭৩ স্টার্লিং, ম্যাসাচুসেটস 
উচ্চতা-৫ ফিট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
ওজন -
কনটেস্ট: ২৭৪ পাউণ্ড (১২৪ কেজি) 
সাধারনত: ৩১০পাউণ্ড (১৪০ কেজি)
কর্মজীবন- শ্রেষ্ঠ জয় IFBB মিস্টার অলিম্পিয়া ২০০৬-০৭, ২০০৯-১০ 

একজন আমেরিকান IFBB পেশাদার শরীরচর্চাবিদ । তিনি চার বারের মিস্টার অলিম্পিয়া বিজয়ী (২০০৬,২০০৭,২০০৯,এবং ২০১০)

কাটলার তার পরিবারের কংক্রিট নির্মাণ ব্যবসার সাথে জড়িত ছিলেন, ১১বছর বয়স থেকে। তিনি ১৮ বছর বয়সে Wachusett আঞ্চলিক উচ্চ বিদ্যালয় থেকে সিনিয়র হিসাবে প্রশিক্ষণ শুরু করেন। QUINSIGAMOND কমিউনিটি কলেজ থেকে তিনি  স্নাতক ডিগ্রী পান ১৯৯৩ সালে । তিনি শরীরচর্চা করতে অনুপ্রানিত হন শরীরচর্চার ব্যক্তিগত প্রশিক্ষক মারকোস Rodriguez এর সাথে সাক্ষাতের পর থেকে। শরীরচর্চা পারদর্শী এবং আয়রন সংস্থা কাটলারকে বৃহত্তম প্রতিযোগীতায় আমন্ত্রণ করে এবং ১৯৯৩ সালে তিনি তার প্রথম সামগ্রিক জয় করেন। তাঁর প্রথম প্রতিযোগীতা ১৯৯২ সালে  Gold's Gym ওরসেসটার শরীরচর্চার চ্যাম্পিয়নশিপ, এখানে তিনি দ্বিতীয় স্থান  করেন। তিনি এরপর জিতেছেন আর্নল্ড ক্লাসিক শিরোনাম ২০০২, ২০০৩, এবং ২০০৪ সালে। ২০০৬ সালে প্রথম বারের মতো মিস্টার অলিম্পিয়া খেতাব অরজন করেন এবং রনি কোল্মেন ২য় স্থান হন। রনি কোল্মেন ছিলেন এর পুরবের চার বার মিস্টার অলিম্পিয়া। ২০০৭ সালে দিতিয় বারের মতো আরও একবার মিস্টার অলিম্পিয়া খেতাব অরজন করে নেন।

কাটলারের এই পরযন্ত শরীর চরচা খেতাব---
1993 NPC Iron Bodies Invitational – Teenage & Men's Middleweight
1993 NPC Teen Nationals – Middleweight
1995 NPC U.S. Tournament of Champions – Men's Middleweight and Overall
2000 IFBB Night of Champions
2002 Arnold Classic
2003 Arnold Classic
2003 Ironman Pro Invitational
2003 San Francisco Pro Invitational
2003 Dutch Grand Prix
2003 British Grand Prix
2004 Arnold Classic
2006 Austrian Grand Prix
2006 Romanian Grand Prix
2006 Dutch Grand Prix
2006 Mr. Olympia
2007 Mr. Olympia
2009 Mr. Olympia
2010 Mr. Olympia

প্রোতিজোগিতার অবস্থান - 
1992 Gold Gym Worcester Bodybuilding Championships – 2nd
1996 NPC Nationals, 2nd place Light Heavyweight (earned IFBB pro card)
1998 IFBB Night of Champions – 11th
1999 Arnold Schwarzenegger Classic – 4th
1999 IFBB Ironman Pro Invitational – 3rd
1999 Mr. Olympia – 14th
2000 English Grand Prix – 2nd
2000 Joe Weider's World Pro Cup – 2nd
2000 Mr. Olympia – 8th
2000 Mr. Olympia Rome – 2nd
2001 Mr. Olympia – 2nd
2003 Mr. Olympia – 2nd
2003 Russian Grand Prix – 2nd
2003 GNC Show of Strength – 2nd
2004 Mr. Olympia – 2nd
2005 Mr. Olympia – 2nd
2006 Mr. Olympia – 1st
2007 Mr. Olympia – 1st
2008 Mr. Olympia – 2nd
2009 Mr. Olympia – 1st
2010 Mr. Olympia – 1st
2011 Mr. Olympia – 2nd
2011 Sheru Classic – 2nd
2013 Mr. Olympia – 6th
read more →

Arnold Schwarzenegger - Biography


আর্নল্ড শোয়ার্জনেগার

Arnold Schwarzenegger - Biography


  • জন্ম : জুলাই ৩০, ১৯৪৭
  • দাম্পত্য সঙ্গী- মারিয়া শ্রিভার (১৯৮৬–২০১১)
  • সন্তান - ক্যাথেরিন(ঞ্জন্ম ১৯৮৯)
  1. ক্রিস্টিনা (জন্ম ১৯৯১)
  2. প্যাট্রিক (জন্ম ১৯৯৩)
  3. ক্রিস্টোফার (জন্ম ১৯৯৭)
  • বাসস্থান-  ব্রেন্টউড, লস অ্যাঞ্জেলেস
  • অধ্যয়নকৃত শিক্ষা প্রতিষ্ঠান-  সান্তা মনিকা কলেজ
  • ইউনিভার্সিটি অব উইসকন্সিন- সুপিরিয়র
  • পেশা- বডিবিল্ডার, অভিনেতা, মডেল, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। 
  • ধর্ম- রোমান ক্যাথলিক
  • সার্ভিস/বিভাগ- অস্ট্রিয়া সামরিক বাহিনী
  • চাকুরির বছর ১৯৬৫

২০১০ এর জুনে আর্নল্ড শোয়ার্জনেগার কায়লিফোর্নিয়ার ৩৮তম গভর্নর ক্যালিফোর্নিয়া গভর্নর

রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি


শোয়ার্জনেগার ১৫ বছর বয়স থেকে ভারোত্তোলন শুরু করেন। তিনি ২২ বছর বয়সে মিস্টার ইউনিভার্স হন। এ ছাড়া তিনি সাত বার মিস্টার অলিম্পিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। অবসর নেয়ার পরও শোয়ার্জনেগার বডিবিল্ডিং বা শরীর গঠন জগতে একজন প্রখ্যাত ব্যক্তি। শরীর গঠন বিষয়ে তিনি একাধিক বই ও নিবন্ধ লিখেছেন।

শোয়ার্জনেগার অস্ট্রিয়ার থাল নামে এক ছোট গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতা গুস্তাভ শোয়ার্জনেগার (১৯০৭-১৯৭২) ছিলেন স্থানীয় পুলিশের প্রধান। গুস্তাভ শোয়ার্জনেগার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করেছেন। আর্নল্ড শোয়ার্জনেগার পরিবারসূত্রে রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী।

শোয়ার্জনেগারের বাবা শোয়ার্জনেগারের বড় ভাই মেইনহার্ডকে অধিক পছন্দ করতেন। কারণ সে তুলনামূলকভাবে অধিক শক্তিশালী ছিল।মায়ের সাথে শোয়ার্জনেগারের খুব ভালো সম্পর্ক ছিল। শোয়ার্জনেগার তাঁর মায়ের সাথে মৃত্যু অবধি পাশে ছিলেন।বিদ্যালয়ে শোয়ার্জনেগার মধ্যম মানের ছাত্র ছিলেন। তবে তিনি সুন্দর চরিত্র ও হাস্যরসের জন্য সুপরিচিত ছিলেন। তাঁর পরিবারে আর্থিক সংকট ছিল। শোয়ার্জনেগার যখন যুবক, তখন তাঁর পরিবার একটি রেফ্রিজারেটর কিনতে সমর্থ হয়।

ছেলেবেলায় শোয়ার্জনেগার খেলাধুলায় ভালো ছিলেন এবং এ ব্যাপারে তিনি তাঁর বাবার দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
১৪ বছর বয়সে শোয়ার্জনেগার বডিবিল্ডিং বা শরীর গঠন শুরু করেন। এক প্রশ্নের জবাবে শোয়ার্জনেগার বলেন যে, তিনি ১৫ বছর বয়স থেকে ভারোত্তোলন শুরু করেন, কিন্তু এর অনেক আগে থেকেই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতেন। এ জন্য তেমন একটা স্বাস্থ্যবান না হলেও তিনি ভেবেছিলেন যে জিমে গিয়ে শরীর গঠনে এবং অলিম্পিক লিফটিং করতে পারবেন। এক বক্তৃতায় শোয়ার্জনেগার বলেছেন যে, ১৭ বছর বয়স থেকে তিনি এ ব্যাপারে পরিকল্পনা শুরু করেন। তাঁর বাবা চেয়েছিলেন তাঁর মতো পুত্র শোয়ার্জনেগারও পুলিশ অফিসার হোক। অস্ট্রিয়ার গ্র্যাজ নামে এক শহরের একটি জিমে তিনি প্রথম শরীর গঠন শুরু করেন। এই শহরের এক সিনেমা হলে তিনি বিখ্যাত সব বডিবিল্ডার, যেমন- রেগ পার্ক, স্টিভ রিভস্‌, জনি উইসমুলারকে বড় পর্দায় দেখার সুযোগ পেলেন। তাঁদেরকে দেখে তিনি দারুণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। যখন ২০০০ সালে স্টিভ রিভস মারা গেলেন, শোয়ার্জনেগার রিভস্‌কে স্মরণ করে বলেছেন, “আমি যখন কিশোর ছিলাম, স্টিভ রিভস আদর্শ হিসেবেই দেখেছি। তাঁর উল্লেখযোগ্য অর্জনগুলো আমাকে শরীর গঠনে প্রবলভাবে আকৃষ্ট করে, যদিও সেসময় আমার আশেপাশের মানুষজন এসব ব্যাপার এবং আমার স্বপ্নকে সবসময় বুঝতে পারত না...আমার যেসব অর্জন, তার প্রত্যেক ক্ষেত্রেই স্টিভ রিভস আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। "
১৯৬১ সালে শোয়ার্জনেগার সাবেক মিস্টার অস্ট্রিয়া সুর্ট মার্নুলের সাথে সাক্ষাৎ করেন। মার্নুল তাঁকে গ্র্যাজের একটি জিমে প্রশিক্ষণ নেয়ার জন্য আমন্ত্রণ জানায়। এরপর থেকে শোয়ার্জনেগার জিমে প্রতিনিয়ত শরীর চর্চা শুরু করলেন, এমনকি সপ্তাহের ছুটির দিনেও

শোয়ার্জনেগার ১৯৬৫ সালে অস্ট্রীয় সেনাবাহিনীতে যোগ দেন। এ বছরই তিনি জুনিয়র মিস্টার ইউরোপ খেতাব অর্জন করেন। সেনাবাহিনীতে চাকরি থাকা অবস্থাতে শোয়ার্জনেগার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিনা অনুমতিতে ইউরোপে যান, ফলে তাঁকে এক সপ্তাহ জেলখানায় বন্দি থাকতে হয়েছে। পরবর্তিতে শোয়ার্জনেগার ইউরোপের সেরা বডিবিল্ডার নির্বাচিত হন এবং ক্রমেই বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৬৬ সালে মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতার একজন কোচ, চার্লস বেনেট শোয়ার্জনেগারের পারদর্শিতায় মুগ্ধ হয়ে তাঁকে প্রশিক্ষণ দেবার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু শোয়ার্জনেগার উপযুক্ত অর্থ ছিল না। তখন বেনেট শোয়ার্জনেগারকে তাঁর নিজের বাড়িতে থাকার কথা বলে। শোয়ার্জনেগার এই সুযোগ গ্রহণ করেন। বেনেটের প্রশিক্ষণ শোয়ার্জনেগারকে আরও দক্ষ করে তোলে। বেনেটের বাড়ি ছিল লন্ডনের পূর্বপ্রান্তে। বেশ কিছু বছর লন্ডনে থাকার ফলে শোয়ার্জনেগার ইংরেজি শিখে ফেলেন।

১৯৬৬ সালে শোয়ার্জনেগার তাঁর শৈশবের আদর্শ, রেগ পার্কের সাথে সাক্ষাতের সুযোগ পান। পরবর্তীতে রেগ পার্ক তাঁর বন্ধু ও বিশ্বস্ত পরামর্শদাতা হয়ে ওঠেন। ১৯৬৭ সালে শোয়ার্জনেগার মাত্র ২০বছর বয়সে মিস্টার ইউনিভার্স খেতাব অর্জন করেন। শোয়ার্জনেগারই বিশ্বের সবচেয়ে কম বয়সী পুরুষ হিসেবে এই খেতাব অর্জন করেন। উচ্চতর প্রশিক্ষণের জন্য শোয়ার্জনেগার জার্মানি মিউনিখে যান। এখানে তিনি বাণিজ্য বিভাগে পড়াশোনাও করেন। ১৯৬৮ সালে শোয়ার্জনেগার লন্ডনে ফিরে আসেন এবং এ বছরও মিস্টার ইউনিভার্স খেতাব অর্জন করেন। মিউনিখে থাকাকালে শোয়ার্জনেগার স্থানীয় এক বন্ধুকে প্রায়ই বলতেন, 'আমি অনেক বড় অভিনেতা হতে যাচ্ছি'। পরের বছরে শোয়ার্জনেগার মিস্টার ইউনিভার্স খেতাব অর্জন করেন, এর বদৌলতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান।
read more →