Showing posts with label workout routin. Show all posts

আপনার ট্রেইনার আপনার সময় অথবা টাকা নষ্ট করাচ্ছে কিনা কিভাবে বুঝবেন ?

আমাদের ব্যায়ামে বাড়তি মনোযোগের জন্যে আমরা জীমে যাই। কখনো পার্টনারের সাথে ওয়ার্ক আউট 
করি আবার কখনো বা এর চেয়ে ভালো কিছু খুজি যেমন একজন বন্ধুর মতো কাছের। আমাদের নিজেদের কে 
প্রেসার দেয়ার জন্যে আমরা তাদের পিছনে টাকা ব্যয় করে থাকি। একজন পার্সোনাল ট্রেইনার অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে আমাদের ওয়ার্ক আউটে।  শুধু সে আমাদের কে ওয়ার্কআউটে সাহায্য করে তাইনা, সে আমাদের কে ওয়ার্কআউটে উৎসাহ দিবে, ওয়ার্কআউটের ভুল ত্রুটি গুলো শুধরে দিবে, কিভাবে দ্রুত পরিবর্তন সম্ভব সেই দিকে খেয়াল করাটাও তার দায়িত্ব। কখনো কখনো এরা শুধু আমাদের টাকা এবং সময়ের অপচয় করায় যা আমরা বুঝতেও পারিনা।


আপনার ট্রেইনার আপনার সময় এবং অর্থ নষ্ট করছে কিনা জানতে পারবেন নিম্নের ছয়টি উপায়ে-----

১/ কেউ কেউ হয়ত আপনাকে খুব সহজ ভাবে ওয়ার্কআউট করাচ্ছে আবার কেউ করাচ্ছে খুব কঠিন ভাবে। কিন্তু আপনি যদি কোনো রকম চ্যালেঞ্জ না পান তাহলে অবশ্যই বুঝতে হবে কোথাও সমস্যা আছে। এমনকি আপনার যদি ওয়ার্কআউটের পরে কোনো রকম ক্লান্তি না আসে তাহলে আপনি নিজেই ভেবে দেখুন আপনি জীমে গিয়ে কি করলেন !

২/ ওকে আপনি যেই সেই রকম একজন ট্রেইনার এর কাছে ওয়ার্ক আউট করতে ইচ্ছুক না। আপনি চান এমন একজন যেকিনা আপনাকে চ্যালেঞ্জ দিবে এবং আপনাকে পুশ করবে । এবং আপনি কিছু হ্যাভি ওয়ার্ক আউট পেতে ইচ্ছুক।

হ্যা একজন ভালো ট্রেইনার আপনাকে প্রতি সময়ই পুশ করবে কিন্তু তার এই জন্যে জানতে হবে আপনার ওয়েট নেয়ার লিমিট কতটুকু। কিছু ট্রেইনার নতুনদের কে হেভি ওয়েট ওয়ার্ক আউট অথবা এডভান্স লেভেলের ওয়ার্ক আউট দিয়ে শুরু করাতে চেষ্টা করে যার ফলে ইনজুরির মত বিপদের সম্মুখিন হতে হয় অনেককেই । আপনার ট্রেইনার কে অবশ্যই এই সকল বিষয়ে সঠিক জ্ঞ্যান থাকতে হবে।

৩/ আপনার ট্রেইনার কে উক্ত বিষয়ে স্মার্ট হতে হবে। আপনি পার্সোনাল ট্রেইনার নিবেন তখনি যখন আপনি দেখবেন একজন ট্রেইনার নিত্য নতুন টেকনিকগুলো নিজে জব্দ করছেন একজন অভিজ্ঞ ট্রেইনার হিসেবে নিজেকে তৈরি করার জন্যে। আপনি চেস্টা করবেন তার মাধ্যমে আপনার নিজের ওয়ার্ক আউট নলেজ বৃদ্ধি করতে। এটাই হবে আপনার জন্যে সুযোগ কিন্তু কখনো কখনো দেখবেন আপনার ট্রেইনার আপনাকে এলোমেলো ভাবে অথবা অর্থহীন ভাবে কিছু বুঝাচ্ছে যাকিনা আপনার বোঝার মতো নয়। একজন ট্রেইনারের কাজ তার কাস্টমারের সাথে সবসময় বন্ধুসুলভ আচরণ করা এবং যথাসাধ্য সাহায্য করা। কিভাবে তার শারীরিক ও মানসিক পরিবর্তন হবে সেই দিকে সাহায্য করাই ট্রেইনারের দায়িত্ব। 

৪/  আপনার ট্রেইনার যখন নতুন কিছু শিখতে ইচ্ছুক না হয় সেটা আপনার জন্যে একটা মাইনাস পয়েন্ট, সে নতুন কিছু না শিখলে আপনাকে নতুন কিছু দিতে পারবেনা। সময় প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, তার সাথে সবাইকে তাল মিলিয়ে চলতে হচ্ছে। সেই সাথে পরিবর্তন হয়েছে ফিটনেস ও হেলথ এর বিষয়টাও। আপনার ট্রেইনার হয়ত ১২বছর আগে যা করেছেন তা অবশ্যই ভুল নয়। কিন্তু এটা আপনার ট্রেইনার কে বুঝতে হবে নতুন নতুন যে ট্রিক্স গুলো আসছে  তার সম্বন্ধে তার সঠিক জ্ঞ্যান থাকতে হবে। 

যদি আপনার ট্রেইনার ১২বছর আগের সময়কেই আকড়ে ধরে থাকে তাহলে সে কিভাবে জানবে যে তিনি চাইলে তার কাস্টমারকে এর চেয়েও ভালো কিছু দিতে পারেন ! 

G.I. Joe said it best, “Knowledge is Power” – make sure your trainer has some.

৫ / আপনার ট্রেইনারের বডি শেপ কেমন ?

পরামর্শ সবাই আপনাকে দিতে পারবে, কিন্তু সে তার নিজের কি কখনো চেস্টা করেছে তা দেখার বিষয়। যেমন বিবাহিতরা আপনাদেরকে পরামর্শ দিবে বিয়ে না করাটাই ভালো। কিন্তু তারা কি করেছে  :P । 
যদি আপনার ট্রেইনার মোটা হয় অথবা কোনো শেপ না থাকে তাহলে কি আপনি তাকে বিশ্বাস করতে পারবেন  ? 

আপনি কি ভাবছেন ; তাহলে কি আমার ট্রেইনার কে প্রোফেশনাল বডি বিল্ডার হতে হবে ? নাহ তা নয়, কিন্তু তার সেই সম্ভন্ধে যথেষ্ট জ্ঞ্যান থাকতে হবে এবং নিজেও বডিবিল্ডার দের মতো হতে হবে। সে যদি সত্যি এই ধরনের জ্ঞ্যান রাখে তাহলে তার বডি শেপে রাখা কোনো ব্যাপারই নাহ। কিভাবে আপনি অন্যকে উৎসাহিত করবেন যখন কিনা আপনি নিজেকেই উৎসাহিত করে গড়ে তুলতে পারেননি। 
bodybuilding bangladesh

৬/  আমরা অনেকেই আছি শুধুমাত্র নিজের সন্তুষ্টির জন্যে কাজ করে যাই, কিন্তু এর মাঝে একটি গুরুত্তপুর্ন ব্যাপার লক্ষ করিনা; আর তা হলো এতো কিছুর পরেও কোনো ফলাফল না পাওয়া। একজন ট্রেইনার এবং তার ওয়ার্কআউট রুটিনের উপর নির্ভর করে আপনি কেমন ফলাফল পাবেন। আপনি যদি একজন ট্রেইনারের কাছে বেশ কয়েক মাস ওয়ার্ক আউট করেন এবং দেখেন আগে যা ছিলেন এখনো একি অবস্থায় আছেন  তাহলে অবশ্যই কোথাও বিরাট ভুল আছে :(
আপনি আপনার সময় ব্যয় করলেন, টাকা ব্যয় করলেন, একজন এক্সপার্টের নিকট ট্রেইনিং করলেন কিন্তু আপনার কোনো উপকারে এলোনা - That’s a crime। 

যদি আপনার সাথে এমন কিছু হচ্ছে তাহলে অতি শীঘ্রই নিজের চোখ কান খুলুন এবং একজন ভালো ট্রেইনার খুজে নিন 


read more →

যারা নতুন ভাবে শরীরচর্চা করতে ইচ্ছুক তাদের জন্যে


ওয়েট ট্রেনিং - আপনি হেভি ওয়েট তোলার চেস্টা করবেন, ধিরে ধিরে ওয়েট বাড়ানোর চেস্টা করবেন । আপনারা বারবেল হেভি ওয়েট দিয়ে মারবেন। যত বেশী ওয়েট তত বেশী চাপ; ততটাই বেশী মাসল। ডাম্বেল এক্সারসাইজ গুলো হবে আপনাদের জন্যে অসাধারন ওয়ার্ক আউট । 

কিন্তু আপনারা মেশিন দিয়ে ওয়ার্ক আউট করবেন না। এটি আপনাদের মাসল কে লিমিটেড করে দিবে। মেশিন আপনাকে এক জায়গায় ফিক্সড করে দিবে এবং ইঞ্জুরিতে পরার সম্ভবনাও খুব বেশী থাকবে।

ফ্রি ওয়েট দিয়ে আপনি স্বাভাবিক ভাবে ওয়ার্ক আউট করবেন। ফ্রি ওয়েট আপনাকে হেভি ওয়েট উত্তোলনের জন্যে নিয়ন্ত্রন ও ভারসম্য বাড়াতে সাহায্য করবে। এটা মেশিনের চেয়েও বেশী মাসল তৈরি করবে। মেশিন আপনার শক্তি বৃদ্ধি করবেনা রিয়েল লাইফে, যাকিনা ফ্রি ওয়েট করতে পারে। আপনি শুধু মাত্র ১টি বারবেল দিয়ে ১০০টি এক্সারসাইজ করতে পারবেন। 


কম্পাউন্ড এক্সারসাইজ- দয়া করে প্রো বডি বিল্ডারদের কে নকল করতে যাবেন না। Isolation এক্সসারসাইজ গুলো করতে পারবেন যখন আপনার মাসল বৃদ্ধি হবে ও প্রাথমিক স্ট্রেন্থ একটা লেভেলে আসবে। কিন্তু আপনি যদি 
মাসল বিল্ডিং শুরু করেন তাহলে বিভিন্ন মাসলে হিট হয় এমন ধরনের ওয়ার্ক আউট গুলো করবেন। 

আপনাদের জন্যে একটা রুটিন দেয়া হলো

1,2,3 একসাথে এক্সারসাইজ করবেন কিন্তু একদিন পরপর। মানে হলো এক সপ্তাহে ৩দিন।

বাইসেপ কার্ল করা যাবেনা - ট্রাইসেপ কিক ব্যাক মারবেন না- আপনার লেগ এক্সারসাইসে গুরুত্ব দিন বেশী করে



1. Pull ups and Rows
2. Bench Press, Overhead Press, Dips
3. Squats & Dead-lifts

Squats শুধুমাত্র আপনার পায়ের জন্যে নয়, এটি আপনার পুরো শরীরের কাজে লাগবে। আপনি যদি আপনার বডি ওয়েট এর ১.৫x দিয়ে Squats মারেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনার শরীরের মধ্যে পরিবর্তন দেখতে 
পাবেন। যখন Squats ও Dead-lifts মারবেন তখন আপনার শরীরের প্রতিটি মাসলকে হিট করবে। চেস্টা করবেন যত বেশী হেভি ওয়েট তুলতে পারেন তাহলেই এই ওয়ার্ক আউট আপনার শরীর কে অন্যদের থেকে ভিন্ন 
দেখাবে :D । 

এখন যে কথাটি বলব এটা শুনে অনেকেই আমার উপর রাগান্বিত হতে পারেন। এর জন্যে আগেই আমি দুঃখিত , কিন্তু যা বলছি তা সম্পূর্ণ প্রমানিত। শুধু শুধু বাইসেপ কার্লের পিছনে সময় নষ্ট করবেন না। কারন যখন আপনি Squats ও Dead-lifts হেভি ওয়েটে মারবেন তখন আপনার আর্মস এমনিতেই বড় হবে। তাই আর্মস নিয়ে বেশী চিন্তা না করে আপনি আপনার Squats ও Dead-lifts এর দিকে ভালো ভাবে গুরুত্ব দিন। 
read more →